স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:24 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর রহমান মোল্লা সাবেক জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে ছিলেন। তিনি শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার জারু মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, হাফিজুর রহমান মোল্লা কচির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১:১৪ পিএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya