জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:39 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন থানায় ৩৪ জন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার;(৩০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এরপরই দেশব্যাপী হরতাল ঘোষণা করে। এরই প্রেক্ষিতে রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ও চেষ্টা চালানো হয়। এসব ঘটনায় রাতে পুলিশ ৬৯জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রোববার জেলার ৮টি থানায় ১০৪২জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। রোববার রাত ব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩৪জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলার নাসিরনগরে ৬জন, বাঞ্ছারামপুরে ৬জন, বিজয়নগরে ৪জন, সদরে ৮জন, সরাইলে ২জন ও নবীনগরে ৮জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা বিএনপির বিভিন্ন পর্যায়ে রাজনীতির সাথে জড়িত।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩৪জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে অনেকের বিরুদ্ধে পূর্বেও মামলা ছিল। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করে যাচ্ছে।
Posted ৯:৩৯ পিএম | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya