শিরোনাম
কসবায় মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক

কসবায় ফিজ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল শ্রমিকের মৃত্যু

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:53 pm

কসবায় ফিজ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্টে মো.নাজমুল (১৮) নামক এক হোটেল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কসবা পৌর শহরে অবস্থিত ফুড প্যালেস নামে একটি চাইনিজ হোটেলে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাস্থলেই মারা যায় ওই শ্রমিক।

নিহত নাজমুলের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার পুত্র। শুক্রবার কসবা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেছে।

পুলিশ ও হোটেলের অপর কর্মচারী জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিনের কাজ শেষে সবাই পরিস্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। রাত সাড়ে নয়টার দিকে হোটেলের ফ্রিজ পরিস্কার করছিলো নাজমুল। এসময় অসাবধানতাবশত ফ্রিজটি খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নাজমুল। তাকে রক্ষা করার সময়টুকু আমরা পাইনি। ঘটনাস্থলেই মারা যায় সে।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করে তার সুরুতহাল রিপোর্ট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে। পরে বিকেলে তার বাবার নিকট নামজুলের লাশ হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

The Daily Sarod |