শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

এবার তামিম-সাকিব ইস্যুতে মুখ খুললেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:48 pm

এবার তামিম-সাকিব ইস্যুতে মুখ খুললেন মাশরাফি

জাতীয় দলের ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার ভিডিও বার্তা নিয়ে এলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভিডিওতে তিনি যেখানে শুরুতেই তামিমের প্রসঙ্গে বলেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি এ ভিডিও বার্তা আপলোড করেন।

এসময় মাশরাফি বিন মর্তুজা বলেন, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় সাকিব যেহেতু অধিনায়কত্ব নিয়েছেনই, অধিনায়ক হিসেবে সাকিবই মেসেজের মাধ্যমে কিংবা এক মিনিট ফোনে কথা বলে বার্তাটি দিতে পারতো যে,’আমার একটা পরিকল্পনা আছে। আমি এ বিষয় পরে তোমার সঙ্গে কথা বলব।’ আমার মনে হয় পুরো জিনিসটা এখানেই চাপা পড়ে যেত।

সাবেক অধিনায়ক বলেন, সে জায়গা থেকে তামিম অধিনায়কত্ব আসলে ছাড়া প্রয়োজন ছিল কিনা ইনজুরির সঙ্গে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবেন। বোর্ডের কেউনা কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। যেখানে সে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার পর সে আর দলে থাকতে চায়নি।

তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কম্পোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।

মাশরাফি বলেন, বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সে জন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।

প্রসঙ্গত, বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরস্পর বিপরীতমুখী অবস্থানে থেকে কাদা ছোড়াছুড়ি করছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনের দ্বন্দ্ব মেলাতেই হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বোর্ড সভাপতির আহ্বানে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন সাবেক দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |