শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

রোগ প্রতিরোধে কার্যকর ‘আপেল’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:07 pm

রোগ প্রতিরোধে কার্যকর ‘আপেল’

ফল খেতে প্রায় সবাই পছন্দ করেন। আমরা নানা ধরনের ফল খেয়ে থাকি। আমাদের মধ্যে অনেকেই জানি না কোন ফলে কি ধরনের ভিটামিন বা গুন থাকে। ফলের মধ্যে আপেল আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। কিন্তু এর গুণাগুণ সম্পর্কে অনেকেই অবগত নই। প্রতিদিন যদি কেউ একটি আপেল খান, তাহলে রোগ প্রতিরোধে অনেক কার্যকর ভূমিকা রাখে।

আপেলে প্রচুর পরিমাণে পানি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপেলে কি কি পুষ্টিগুণ রয়েছে।

আপেলের পুষ্টিগুণ:
হেলথ লাইন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মাঝারি সাইজের আপেল থেকে পাওয়া যায় ৯৫ ক্যালোরি, ২৫ গ্রাম কার্ব, ৪ গ্রাম ফাইবারসহ ভিটামিন সি, পটাশিয়াম এবং ভিটামিন কে। এছাড়া ম্যাংগানিজ, কপার, ভিটামিন বি১, বি২, বি৬, ভিটামিন এ এবং ই এর অন্যতম উৎস আপেল।

যেসব রোগ প্রতিরোধে আপেল কার্যকর:
১. ওজন কমাতে চাইলে প্রতিদিন একটি আপেল খেতে পারেন। আপেলে থাকা ফাইবার ও পানি অনেকক্ষণ পেট ভরা রাখে। তাই ক্ষুধা লাগে না। ফলে ওজন কমে।
২. শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেয় আপেল। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে।
৩. আপেলে থাকা ‘পেক্টিন’ প্রিবায়োটিকের কাজ করে। এই ফল শরীরের জন্য উপকারি ও এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে।
৪. আপেলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়।
৫. মস্তিষ্ক ভালো রাখে আপেল।
৬. লাংসের জন্য উপকারী আপেল শ্বাসকষ্টের ঝুঁকি কমায়।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

The Daily Sarod |