জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১২ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:39 pm
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে রেললাইনের উপর বৈদ্যুতিক খুঁটির নিচে থাকা ঝুঁকিপূর্ণ ইন্টারনেট ও ডিসের তার কেটে অপসারণ করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকেলে শহরের কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকা থেকে এসব তার কেটে বিচ্ছিন্ন করা হয়। অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন শহরের কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকা অতিক্রম করছিল। সেসময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী রেললাইনের উপর দিয়ে যাওয়া ইন্টারনেট ও ডিসের তারের সঙ্গে প্যাচ লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনায় এক যাত্রী মারা যান এবং অপরযাত্রী আহত হন।
এঘটনার জন্য শনিবার বিকেলের দিকে কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদের নিয়ে পৌঁছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। পরে লেবেল ক্রসিং এলাকায় রেললাইনের উপরে থাকা ঝুঁকিপূর্ণ সকল তার কেটে সরানো হয়। ঝুঁকিপূর্ণ এসব তার কাটার সময় উপস্থিত থেকে সহায়তা করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর অনেক ঝুঁকিপুর্ণ তার রয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও মানুষ ট্রেনের ওপর উঠেন। তারগুলো নিচে থাকায় ট্রেনের উপরে থাকা যাত্রীদের জন্য জায়গাটি ঝুঁকিপূর্ণ। গত শুক্রবার রাতে এই স্থানে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়। আরেক যাত্রী আহত হয়। তাই লেবেল ক্রসিং এলাকায় থাকা অপ্রয়োজনীয় তার কেটে অপসারণ করা হয়েছে। এতে এখানে মৃত্যুর ঝুঁকি কমবে। এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:৩৯ পিএম | শনিবার, ১২ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya