শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদে গলায় তার প্যাঁচিয়ে ছিটকে পড়ে একজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১২ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:31 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদে গলায় তার প্যাঁচিয়ে ছিটকে পড়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে মাঈন উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলেজ রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের ভূইয়া বাড়ির মৃত রুক্কু মিয়ার ছেলে। এই ঘটনায় জগৎ মিয়া (৫০) নামে আরও একজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাতেম আলী ভূইয়া জানান, শুক্রবার রাতে মাঈন উদ্দিন সহ কয়েকজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে যাত্রা করে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতির ছেড়ে সরকারি কলেজ রেলগেইট এলাকা অতিক্রম করে যাচ্ছিল। এ সময় ছাদে বসা মাঈন উদ্দিন ও জগৎ নামের দুইজন ট্রেনের ওপর দিয়ে ঝুলন্ত থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট তার গলায় জড়িয়ে চলন্ত ট্রেন থেকে নিচে ছিটকে পড়ে। এই ঘটনায় ট্রেনে কাটা পড়ে মাঈন উদ্দিনের একটি পা কোমড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাঈন উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জগৎকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | শনিবার, ১২ অগাস্ট ২০২৩

The Daily Sarod |