শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ৪ জনের প্রাণহানি: রেলওয়ের তদন্ত কমিটি গঠন

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ১২ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:06 pm

আখাউড়ায় ৪ জনের প্রাণহানি: রেলওয়ের তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পারাপারের সময় কাটা পড়ে ও নদীতে ঝাপ দিয়ে ৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) সাক্ষরিত এক চিঠিতে ৪ সদস্যদের এ কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিতে আখাউড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেককে কমিটির আহবায়ক করা হয়েছে। এছাড়াও রেলওয়ের নিরাপত্তার বাহিনীর একজন সহকারী কমাডেন্ট, একজন চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তাকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ডিআরএম (ঢাকা) মো. শফিকুর রহমান বরাবরে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেক।

আরও পড়ুন: আখাউড়ায় রেলসেতুতে কেন এই প্রাণহানি, দায়ী কে?

জানা যায়, ১০ আগষ্ট বৃহস্পতিবার থেকে আখাউড়া পৌরশহরের খড়মপুর কল্লা শহীদ (র.) বার্ষিক ওরশ শুরু হয়। ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে মাজার শরীফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট বাইপাস রেলপথ দিয়ে রেলসেতু অতিক্রম করে ভক্ত-আশেকানরা মাজারের দিকে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেটে আসা ঢাকাগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেলওয়ে সেতুর কাছাকাছি আসলে কয়েকজন নদীতে ঝাপ দেয় এবং একজন ট্রেনে কাটা পড়ে। পরবর্তীতে আরও তিনজনের মরদেহ উদ্ধার করলে মোট ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ওই দিন রাতে দুই জন এবং পরদিন (শুক্রবার) নদী থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতরা হলেন, নরসিংদী জেলার মাধবদি থানার নোয়াকান্দি গ্রামের গাজী মিয়ার পুত্রে শুকুর মিয়া (৬০), একই জেলার পলাশ উপজেলার মোতালেব মিয়ার পুত্র মোজাম্মেল, (২০), নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার চিলকান্দি গ্রামের তমিজ উদ্দিনের ছেরে মতি ভূইয়া (৫৫)। অপর ১ জনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আমিরুল ইসলাম নামে আহত হয়।

আর পড়ুনঃ আখাউড়ায় মাজারে আসা নিহত ভক্তের সংখ্যা বেড়ে ৪জন

জানতে চাইলে আখাউড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেক বলেন, দূর্ঘনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়। আজ (শনিবার) দুপুর থেকে তদন্ত কার্যক্রম শুরু করবো। তিনি আরও বলেন, মাজার শরীফের ওরশ উপলক্ষে যেহেতু বেশি লোকের সমাগম হয় সেজন্য এসএসওয়ে/আখাউড়া ট্রেন চালককে মাজার এলাকায় হর্ন দিয়ে দেখে শুনে যাওয়ার জন্য ওরশের একদিন আগে বার্তা পাঠিয়েছিলেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাড়াহুড়া করে সেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে ৪ জন নিহত হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট দিনগত মধ্যরাত পর্যন্ত ওরশ চলবে।

–আশরাফুল মামুন 

Facebook Comments Box

Posted ১:২৩ পিএম | শনিবার, ১২ অগাস্ট ২০২৩

The Daily Sarod |