আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 1:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খরমপুর কেল্লা শহীদ (র.) মাজারে আসা আরও দুই ভক্তের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। শুক্রবার (১১ আগস্ট) ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২নং সেতুর নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এনিয়ে নিহতের সংখ্যা ৪জনে দাঁড়িয়েছে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম দুটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা ৪জনে দাঁড়িয়েছে।
এরআগে, বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে অসংখ্য ভক্ত রেললাইন দিয়ে খরমপুর মাজারে হেটে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন আসলে রেলসেতু থাকা দুইজন কাটা পড়ে মারা যায়। এছাড়া কয়েকজন সেতু থেকে পানিতে ঝাপ দেয়। শুক্রবার সকালে দমকল বাহিনীর সদস্যরা সেতুর নিচ থাকে একজনের মরদেহ উদ্ধার করেছে। পরে দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এনিয়ে নিহতের সংখ্যা ৪জনে দাঁড়ালো।
-আশরাফুল মামুন
Posted ১:২৬ পিএম | শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya