শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় খড়মপুর মাজারে ওরশে এসে আরও এক ভক্তের মৃত্যু

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:01 pm

আখাউড়ায় খড়মপুর মাজারে ওরশে এসে আরও এক ভক্তের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহাসিক খড়মপুর কেল্লা শাহ (রাঃ) এর পবিত্র ওরশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ওরসে লাখ লাখ ভক্ত আশেকানের পদ চারনায় মুখরিত খড়মপুর মাজার।

উরশে এসে মো. রতন শাহ (৬৫) নামে এক ভক্তের স্ট্রোক করে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রতন শাহ স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রতন শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের মৃত আরব আলী শাহ ছেলে। রতন শাহ পরিবার পরিজন নিয়ে সকালে খড়মপুর কেল্লা শাহ মাজারে আসেন। সারাদিন মাজারে অবস্থান করে সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের লোকজন সাথে থাকায় এ্যাম্বুলেন্সে করে রতন শাহ এর গ্রামের বাড়ীর পথে রওয়ানা দিয়েছেন।

আরও পড়ুনঃ আখাউড়ায় খরমপুর মাজারে আসা যুবকের পেট ব্যাথা, অবশেষে মৃত্যু

এ বিষয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ওই বৃদ্ধের মৃত্যু স্বাভাবিক ভাবে হয়েছে। পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হলে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যায়।

এরআগে, বুধবার রাতে পেটে ব্যাথা উঠলে খরমপুর মাজার থেকে এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেই যুবক মারা যান। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

-আশরাফুল মামুন /

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

The Daily Sarod |