শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় খরমপুর মাজারে আসা যুবকের পেট ব্যাথা, অবশেষে মৃত্যু

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 2:15 pm

আখাউড়ায় খরমপুর মাজারে আসা যুবকের পেট ব্যাথা, অবশেষে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরে কল্লা শহীদের মাজারে আসা সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক পেটে ব্যাথায় মারা গেছেন। বুধবার (০৯ আগস্ট) বুধবার রাতে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মৃত্যুবরণ করেন। তবে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম-পরিচয় সঠিক পাওয়া যায়নি। পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, আখাউড়া বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে খরমপুর কল্লা শহীদের মাজারে ওরস শুরু হবে। এই মাজারে আসা এক যুবক বুধবার রাতে পেটে ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যায়।

তিনি আরও জানান, হাসপাতালে নিয়ে আসা লোকজন তার নাম সাইফুল ইসলাম জানান। কিন্তু আমরা যাচাই-বাছাই করে দেখেছি তার নাম-পরিচয় সঠিক নয়। তার পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পিবিআই। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

-আশরাফুল মামুন/

 

Facebook Comments Box

Posted ২:১৫ পিএম | বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

The Daily Sarod |