ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : ১০:২৫ অপরাহ্ণ

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে রাশেদ ইকবাল খানকে। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

মঙ্গলবার (০৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

dainiksarod |