শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দূর্নীতির দায়ে আশুগঞ্জ সার কারখানার ক্রয় সহকারীর এক বছরের স্বশ্রম কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:33 pm

দূর্নীতির দায়ে আশুগঞ্জ সার কারখানার ক্রয় সহকারীর এক বছরের স্বশ্রম কারাদণ্ড

দূর্ণীতির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ক্রয় সহকারী মোজাম্মেল হক খন্দকারকে এক বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়ে আদালত। পাশাপাশি ছয় লক্ষ ৫৬ হাজার ৭২৪ টাকা জরিমানা করেছে আদালত। বুধবার (২৬ জুলাই) কুমিল্লা আদালতের স্পেশাল জজ শামসুন্নাহার এই রায় প্রধান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক।

আদালত সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানার ( সাবেক জিয়া সার কারখানা) ক্রয় সহকারী মোজাম্মেল হক খন্দকার ৪টি গাড়ির জন্যে জ্বালানি খাতে এবং ওভার টাইমের মাধ্যমে ৬ লাখ ৫২ হাজার ৭২৪ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এই ঘটনায় ২০০৭ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহিন আরা মমতাজ বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন।  ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তিনি মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার আশুগঞ্জ সার কারখানার ক্রয় সহকারী মোজাম্মেল হক খন্দকারের বিরুদ্ধে এই রায় আদালত প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

The Daily Sarod |