শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

দেশে ডেঙ্গুতে রেকর্ড ১৩জনের মৃত্যু, আক্রান্ত দেড় হাজার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:47 pm

দেশে ডেঙ্গুতে রেকর্ড ১৩জনের মৃত্যু, আক্রান্ত দেড় হাজার

প্রতিদিনই বেড়ে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন ঢাকার বাসিন্দা, অন্যরা দেশের বিভিন্ন অঞ্চলের। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছরে ১২৭ জনের মৃত্যু হলো।

এই সময়ে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৩৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৭৯ জন এবং বিভিন্ন অঞ্চলের রয়েছে ৭৫৪ জন রোগী।

মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৩৯২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১৮ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে ঢাকায় ১১ হাজার ৯৩৭ জন এবং ঢাকার বাইরে রয়েছে ছয় হাজার ৩৬৭ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে পাঁচ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরের দুই হাজার ১২৬ জন।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

The Daily Sarod |