শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

দেশে ১৫দিনে ডেঙ্গুতে মৃত্যু ৫৩জনের, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬২৩ জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৫ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:14 pm

দেশে ১৫দিনে ডেঙ্গুতে মৃত্যু ৫৩জনের, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬২৩ জন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ১ হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সাতজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৫ দিনেই ৫৩ জনের মৃত্যু হয়েছে। আর গত ৯ থেকে ১৫ জুলাই পর্যন্ত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৩৮ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে হাসপাতাল গুলোতে ভর্তি হয়েছেন এক হাজার ৭০৯ জন।

শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হয়েছে। চলতি জুলাই মাসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। চলতি মাসের প্রথম ১৫ দিনেই ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জুলাই তিনজন, ২ জুলাই দুজন, ৩ জুলাই চারজন, ৪ জুলাই পাঁচজন, ৫ জুলাই একজন, ৬ জুলাই দুজন, ৭ জুলাই একজন, ৮ জুলাই দুজন, ৯ জুলাই ছয়জন, ১০ জুলাই তিনজন, ১১ জুলাই সাতজন, ১২ জুলাই পাঁচজন, ১৩ জুলাই পাঁচজন ও ১৫ জুলাই সাতজন। এর মধ্যে শুধু ১৪ জুলাই কেউ মারা যায়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫৫ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৫ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা নয় হাজার ৭৯৩ জন এবং ঢাকার বাইরের চার হাজার ৬১৪ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১০০ জন।

সূত্র: জাগোনিউজ 

 

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | শনিবার, ১৫ জুলাই ২০২৩

The Daily Sarod |