ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২১ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 10:07 pm
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে শনাক্ত হওয়া এইচআইভি এইডস রোগীর সংখ্যা বর্তমানে ৯ হাজার ৭০৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮২০ জন বলে জানিয়েছেন।
বুধবার (২১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত সরকারি দলের এমপি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, দেশের ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে।
এছাড়া ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি মিলে ১৩৪ টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদান করা হচ্ছে বলে মন্ত্রী জানান।
Posted ১০:০৭ পিএম | বুধবার, ২১ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya