শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

প্রবাসীরা ১৯ দিনে দেশে পাঠিয়েছে ১২ হাজার ১৯৬ কোটি টাকা রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২১ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:54 pm

প্রবাসীরা ১৯ দিনে দেশে পাঠিয়েছে ১২ হাজার ১৯৬ কোটি টাকা রেমিট্যান্স

বাংলাদেশে প্রবাসীরা চলতি মে মাসে ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ১৯৬ কোটি টাকা(প্রতিবেলায় ১০৮ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে রোববার (২১ মে) এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের গত ১৯ দিনে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর যে টাকা পাঠিয়েছে, তা অব্যাহত থাকলে মাস শেষে এটি ১৮০ কোটি ডলারে দাঁড়াতে পারে।
প্রবাসীরা গত এপ্রিল মাসে পাঠিয়েছিলেন ১৬৮ কোটি ৩৫ লাখ ডলার। আর মার্চ ও আগের বছরের মে মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন যথাক্রমে ২০২ কোটি ও ১৮৮ কোটি ৫৪ লাখ ডলার।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৮০ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯০ কোটি ১৮ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ডলার।

প্রবাসী আয় হ্রাসের পেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল ঈদের মাসে লম্বা ছুটির কারণে রপ্তানি আয় কমলেও ঈদের পরের মাসে রপ্তানি আয় আবার বৃদ্ধি পাবে। মাসের প্রথম ১২ দিনে সে রকম লক্ষণ দেখাও গিয়েছিল। কিন্তু তৃতীয় সপ্তাহে এসে আবার কিছুটা কমলো।

অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক রিজার্ভ হ্রাস ও ডলারের বিপরীতে টাকার মান কমে আসায় বৈদেশিক মুদ্রার প্রধান উৎসে সবার দৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি বৈদেশিক মুদ্রার আহরণ করলে নিজেদের চাহিদা পূরণে পাশাপাশি বাড়তি ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে। যা রিজার্ভে যুক্ত হয়। এ কারণে প্রবাসী আয়ে মনোযোগ বেশি।

 

 

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | রবিবার, ২১ মে ২০২৩

The Daily Sarod |