শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রেকর্ড ৬০০ মিলিয়ন ডলারে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন মেসি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:29 pm

রেকর্ড ৬০০ মিলিয়ন ডলারে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন মেসি

নতুন কোন ক্লাবে যোগ দিবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এ নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। নতুন খবর-সৌদি ক্লাব আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ডলারের রেকর্ড প্রস্তাব পেয়েছেন এই ফুটবল তারকা। আর সেই প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছেন লা পুলগা, এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি।

লিওনেল মেসির পরবর্তী গন্তব্য সৌদি ক্লাব হতে যাচ্ছে এমনটাই জানিয়ে ছিলেন ফিফা এজেন্ট মার্কো কারদেমির। এর সঙ্গে বার্সেলোনা যাচ্ছেন না দাবী করে কারদেমির বলেন, তার ফুটবল ক্যারিয়ারের অবসরের পর নতুন ভূমিকায় বার্সায় ফিরবেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

বিভিন্ন গণমাধ্যমের দাবি বিশাল অঙ্কের অর্থে সৌদি আরবের লিগে যাচ্ছেন এই আর্জেন্টাইন। সৌদি ক্লাব আল হিলালে আগামী এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি।

ফিফা এজেন্ট মার্কো কারদেমির বলেন, মেসি সৌদি ভ্রমণের উদ্দেশ্য দেশটি সম্পর্কে ধারণা নেয়া, তিনি কোথায় থাকবেন তা দেখা। যদি তার পরিবার রাজি হয়ে যায় তবে আল হিলালেই যাবেন তিনি। এদিকে সৌদি আরব চায় ফুটবলের সবচাইতে জনপ্রিয় লীগ হিসেবে পরিচিতি পাবে সৌদি লিগ। আবার ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা। তাই জনপ্রিয় ফুটবলারদের টানতে বিপুল অর্থ ব্যয়ের পথে হাঁটছে দেশটি।

অন্যদিকে কারদেমিরের দাবী, সার্জিও রামোসকেও সৌদি লিগে যোগ দেয়ার প্রস্তাব দেয়া হবে। এদিকে সৌদিতে পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পরই পিএসজির নিষেধাজ্ঞায় পড়েন তারকা লিওনেল মেসি।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

The Daily Sarod |