শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 9:36 pm

বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই: আইনমন্ত্রী

দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই, আর তারা আইনের শাসনের কথা বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।

শনিবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আরো বলেন, ‘আমি পরিস্কারভাবে বলতে চাই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। আদালত তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।’

কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় হওয়া কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

The Daily Sarod |