শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

সৌদিতে বাস দূর্ঘটনায় নিহত ওমরাহ যাত্রীদের মধ্যে ৮জন বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:53 pm

সৌদিতে বাস দূর্ঘটনায় নিহত ওমরাহ যাত্রীদের মধ্যে ৮জন বাংলাদেশি

সৌদি আরবের বাস দুর্ঘটনায় নিহত ২০ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন যাত্রী বাংলাদেশি। সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে এই দূর্ঘটনা ঘটে।

সৌদির বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগের শরিয়ত উল্লাহ’র ছেলে শহিদুল ইসলাম, মোহাম্মদ হেলাল, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, রাসেল মোল্লা,লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গী এলাকার আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি ও চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুক মিয়া।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি ওমরাহ পালনের জন্য মক্কা যাচ্ছিলেন। পথিমধ্যে একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে এতে বাসটিতে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই সৌদির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩২ পিএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

The Daily Sarod |