শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পুরাতন বল বাতিল, সেমিফাইনাল থেকে খেলা হবে ‘আল হিল্‌ম’ বলে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:45 pm

পুরাতন বল বাতিল, সেমিফাইনাল থেকে খেলা হবে ‘আল হিল্‌ম’ বলে

২০২২ সালের বিশ্বকাপের লড়াইয়ে এখন এসে ঠেকেছে মাত্র ৪ দলে। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের খেলায় অফিসিয়াল বল ছিল  ‘আল রিহলা’। তবে সেমিফাইনাল থেকে বদলে খেলা হবে নতুন বলে। বিশ্বকাপে সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে ‘আল হিল্‌ম’ বলে। আল হিল্‌ম শব্দের অর্থ—স্বপ্ন’।

সেমিফাইনালে অংশগ্রহণ করবে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্স। বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। এই ম্যাচে ব্যবহৃত হবে ‘আল হিল্‌ম’ বলটি।  ‘আল রিহলা’ বলের মতো আল হিল্‌ম’ বলেও ব্যবহার করা হয়েছে একাধিক প্রযুক্তি। এই বলে সংযুক্ত করা হয়েছে সেমি–অটোমেটেড অফসাইড প্রযুক্তির ফিচার। অফসাইডের নির্ভুল সিদ্ধান্ত পেতে বলের এই প্রযুক্তি এবারের বিশ্বকাপে সফলতার সঙ্গে প্রয়োগ করা হয়েছে।

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি করেছে ‘আল হিল্‌ম’ বলটি।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |