শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

তিন নারী রেফারি পরিচালনা করবে জার্মানি-কোস্টারিকার ম্যাচ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ৩০ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 11:25 pm

তিন নারী রেফারি পরিচালনা করবে জার্মানি-কোস্টারিকার ম্যাচ

বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো কোন ম্যাচ তিনজন নারী রেফারি পরিচালনা করতে যাচ্ছেন। ইতিহাস গড়তে যাচ্ছেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাত ১টায় কাতারের আল বাইত স্টেডিয়ামে জার্মানি এবং কোস্টারিকার ম্যাচটি পরিচালনা করবেন এই ফরাসি নারী রেফারি। স্টেফানি ফ্রাপার্ট সাথে সহকারী হিসেবেও থাকছেন ২ নারী রেফারি। তারা হচ্ছেন- ব্রাজিলের নেউজা ইনেস ও মেক্সিকোর কারেন দিয়াজ।

জার্মানি ও কোস্টারিকার মধ্যেকার ‘ই’ গ্রুপের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানির ভাগ্য ঝুলে আছে নানা সমীকরণে। প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে ও দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কোস্টারিকার বিপক্ষে তাদের জয় ছাড়া বিকল্প কিছু নেই। স্পেন ও জার্মানি জিতলেই এই গ্রুপ থেকে তারা উঠে যাবে নকআউট পর্বে।

জার্মানি-কোস্টারিকার ম্যাচের বাঁশি বাজানোর আগে ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রাপার্ট ইতিহাস গড়েছিলেন পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ বাছাই ও লিগ-১ এর খেলা পরিচালনা করে।

তবে এই বিশ্বকাপের ম্যাচ পরিচালনা হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা।

Facebook Comments Box

Posted ১১:২৫ পিএম | বুধবার, ৩০ নভেম্বর ২০২২

The Daily Sarod |