শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কখনও ভাবতে পারিনি সৌদির কাছে হেরে যাব: মেসি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:11 pm

কখনও ভাবতে পারিনি সৌদির কাছে হেরে যাব: মেসি

বিশ্বকাপের স্বপ্নযাত্রার শুরুতেই প্রচণ্ড ধাক্কা। হতাশ আর্জেন্টাইন ফুটবল দল। সৌদি আরবের মতো দলের কাছে হেরে যেতে হয়েছে ২-১ গোলের ব্যবধানে। যদিও এই হারেই বিশ্বকাপ শেষ হয়ে যায়নি। পরের দুই ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যেতে পারবেন তারা।

সৌদি আরবের সাথে এই হারের ক্ষত যেমন ভুলতে পারছেন না লিওনেল মেসি, তেমনি এই হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে পরিস্থিতি বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

খেলার গোল করেছিলেন ম্যাচের শুরুতেই; কিন্তু শেষটা হলো দুঃস্বপ্ন নিয়ে। সৌদি আরবের বিরুদ্ধে ১০ম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। সেই গোল ধরে রাখতে পারল না আর্জেন্টিনা। হারতে হলো ১-২ গোলে। ম্যাচ শেষে হতাশ মুখে বেরিয়ে গেলেন মেসি। পরে সাংবাদিকদের সামনে বুঝিয়ে দিলেন তিনি কতটা হতাশ।

দোহার লুসাইল স্টেডিয়ামের একাংশ চুপ হয়ে যায় আর্জেন্টিনা হারের পর। অথচ শিরোপার দাবিদার এই দলটি অনেকেই প্রথম ম্যাচের পর হিসাবের বাইরে ফেলে দিচ্ছেন।

এসব নিয়ে নিওনেল মেসি বলেন, ‘জানি প্রচুর মানুষ আমাদের ওপর ভরসা করেন। শুধু আমি বা দল নয়, এটা সব সমর্থকের কাছে বিরাট একটা ধাক্কা। কখনও ভাবতে পারিনি সৌদি আরবে কাছে হেরে যাব।’

‘তবে একটা কথা বলতে পারি, আমরা সমর্থকদের মিথ্যা বলে এখানে আসিনি। আগেও অনেক ম্যাচ খেলেছি। আজও খুব একটা খারাপ খেলিনি। আশা করি এই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ঐক্যবদ্ধ হওয়ার এটাই সেরা সময়। এই হার আশা করিনি ঠিকই; কিন্তু গোটা পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা আমাদের হাতেই রয়েছে।’

মেসি বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে মনে হয়েছে আমরা একটু তাড়াহুড়া করে ফেলেছিলাম। প্রথম দিকে যেটা ঠিকঠাকভাবে করছিলাম সেটা ধরে রাখতে পারিনি। ওদের খেলার জায়গা দিয়ে দিয়েছি। ওদের ফাঁদে পা দিয়ে ফেলেছি। বড্ড বেশি আক্রমণের দিকে নজর দিয়েছি। তবে এখন তো ফলের পরিবর্তন করা যাবে না। যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছি, সেটা পূরণ করাই লক্ষ্য।’

Facebook Comments Box

Posted ১০:১১ পিএম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

The Daily Sarod |