শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিশ্বকাপ আয়োজন করে প্রথম ম্যাচেই হারলো কাতার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২১ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 1:19 am

বিশ্বকাপ আয়োজন করে প্রথম ম্যাচেই হারলো কাতার

রোববার (২০ নভেম্বর) ফুটবল বিশ্বকাপের উদ্বোধন। এবার বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এই উদ্বোধনী দিনে প্রথম খেলা ছিল স্বাগতিক কাতারের সাথে ইকুয়েডরের। ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছে মধ্যপ্রাচের এ দেশটি।

বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে ১ম ম্যাচ হেরেছে কাতার। এতে করে বিশ্বকাপে স্বাগতিক দেশের ধারা অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হলো মধ্যপ্রাচের তেলসমৃদ্ধ এই দেশটি। ২০০৬ সালের পর গত চার আসরে উদ্বোধনী ম্যাচ হারেনি কোন স্বাগতিক দেশের দল। একরকম নিয়মই হয়ে দাঁড়িয়েছিল এর আগে আর কোনো বিশ্বকাপেই এমনটা দেখা যায়নি।

বাংলাদেশ সময় রাত ১০ টায় আল-বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। খেলার প্রথমার্ধেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা কাতারের বিপক্ষে ২ গোল দেয় ইকুয়েডর। খেলা শুরুর ১৬ তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে আসরের প্রথম গোল করেন ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে গোল করে ইকুয়ডরকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। ডি বক্সে ভ্যালেন্সিয়াকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন কাতারের গোলরক্ষক।

এক গোলে এগিয়ে থেকে স্বাগতিকদের ওপর আরও চড়াও হয় ইকুয়েডর। কাতারের গোলপোস্টে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইকুয়েডর। ম্যাচের ৩১ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর। আবারও গোলের দেখা পান প্রথম গোল করা ভ্যালেন্সিয়া। ডান প্রান্ত থেকে বাড়ানো বলে হেড করে কাতারের জালে বল জড়ান ইনার ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল কাতার। কিন্তু বক্সে দারুণ এক ক্রস পেয়েও মাথা ছুঁয়াতে ব্যর্থ হন আল মোয়েজ। তার সামনে মোটামুটি ফাঁকা নেটই ছিল। কেবল ঠিকঠাক মাথাটা ছুঁয়াতে পারলেই গোল হতো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কাতার। তবে পেরে উঠেনি ইকুয়েডরের সঙ্গে। অন্যদিকে আক্রমণ চালিয়ে যায় ইকুয়েডর। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় পায় ইকুয়েডর।

Facebook Comments Box

Posted ১:১৯ এএম | সোমবার, ২১ নভেম্বর ২০২২

The Daily Sarod |