শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের, ছিল সবচেয়ে ব্যয়বহুল আতশবাজির ঝলকানি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২০ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:43 pm

পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের, ছিল সবচেয়ে ব্যয়বহুল আতশবাজির ঝলকানি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর আবারও শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। রোববার (২০ নভেম্বর) পর্দা উঠলো এবারের কাতার বিশ্বকাপের। মাঠের লড়াইয়ের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের।

দেশটির আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো বিশ্বের ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। মরুর বুকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এবারের ফুটবল বিশ্বকাপের।

কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠান মঞ্চে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে আসেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মার্সেল দেশাই। এরপর তুলে ধরা কাতারের ঐতিহ্য।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

আসরের উদ্বোধনী ভাষণে হামাদ আল থানি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’

অনুষ্ঠান মঞ্চে আসেন হলিউড তারকা মরগান ফ্রিম্যান। এসময় প্রত্যাশা, ঐক্য, সহনশীলতার বার্তা দেন তিনি। এসময় মঞ্চে ছিলেন শত শত ডান্সার এবং সঙ্গীত শিল্পী। এসময় ফুটবলপ্রেমীরা উল্লাস করে ও দাঁড়িয়ে হাঁট নাড়ে।

এরপর মঞ্চে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলকে উপস্থাপন করা হয়। এছাড়া এবারের বিশ্বকাপের বৃহৎ আকারের মাস্কাট প্রদর্শণ করা হয়। প্রদর্শন করা হয় বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও ব্যয় বহুল আতশবাজি।

এরপর এবারের বিশ্বকাপের থিম সং ড্রিমার গেয়ে মঞ্চ মাতান বিটিএস তারকা জং কুক। এসময় তাদের সঙ্গে গলা মেলাতে থাকেন মাঠে উপস্থিত দর্শকরা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আঞ্চলিক গানের সাথে পারফর্ম করে কাতারের শিল্পীরা।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | রবিবার, ২০ নভেম্বর ২০২২

The Daily Sarod |