শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

৯২ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিল ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৩ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 11:17 pm

৯২ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিল ইংল্যান্ড

১৯৯২ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-পাকিস্তান। সেই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে। এবার টি-২০ বিশ্বকাপেও জিম্বাবুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে গিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ছিল পাকিস্তান।

তাই অনেকেই সালের ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে তুলনা মিল খুঁজে পেয়েছিলেন এবারের টি-২০ বিশ্বকাপের। ফাইনালের আগে সেই কথা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও বলেছিলেন।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাবর বলেছিলেন, ‘হ্যাঁ, সালের সেই বিশ্বকাপের সঙ্গে মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’

সালের ওয়ান ডে বিশ্বকাপের পুনরাবৃত্তি হয়নি মেলবোর্নে। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে সালের ফাইনাল হারের প্রতিশোধ নিলো ইংল্যান্ড। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয় পায় ইংল্যান্ড। ফাইনালে আরও একবার অনবদ্য ব্যাটিংয়ে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন বেন স্টোকস। ১৩৮ রানের মামুলি টার্গেটও পাহাড়সম করে দেন পাকিস্তানের পেসাররা। পাওয়ার প্লের ৬ ওভারেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। তবে স্টোকসের ঠান্ডা মাথার ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৯২’র প্রতিশোধ নিয়ে টি-২০ বিশকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ইংল্যান্ড।

Facebook Comments Box

Posted ১১:১৭ পিএম | রবিবার, ১৩ নভেম্বর ২০২২

The Daily Sarod |