শিরোনাম
সদর হাসপাতালে দুদকের ৫ ঘণ্টার অভিযানে প্রমাণ মিলেছে নানা অনিয়মের যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার এপ্রিলে ঢাকায় আসছেন শাকিরা! ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন? ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া

নাসিরনগরে মাছ বিক্রি করে ফেরার পথে নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:35 pm

নাসিরনগরে মাছ বিক্রি করে ফেরার পথে নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাজারে মাছ বিক্রি করে নৌকায় বাড়িতে ফেরার পথে নদীর মাঝে বজ্রপাতে মো. বিল্লাল মিয়া (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের লঙ্গন নদীতে এ ঘটনা ঘটে।নিহত বিল্লাল উপজেলার ভলাকুট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আছমত আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফকরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল একজন জেলে। মাছ ধরে সে জীবিকা নির্বাহ করে। গতকাল শনিবার রাতভর বৃষ্টি হয়। সারারাত বৃষ্টিতে মাছ ধরে বিল্লাল। সে মাছ বিক্রির জন্য রোববার ভোর ছয়টার দিকে নাসিরনগর মাছের আড়তে আসেন। সেখানে মাছ বিক্রি করে নিজ গ্রাম ভলাকুট ফেরার পথে সদর ইউনিয়নের টেকানগ গ্রাম বরাবর আসার পরই হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে অচেতন হয়ে পড়েন বিল্লাল। তার সাথে থাকা অপর জেলে বাদল চন্দ্র দাস উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল ইসলাম বলেন, বজ্রপাতে জেলের মৃত্যুর খবর জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পিএম | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |