ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:22 pm
এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে সাকিব আল হাসানের নেতৃত্বে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫.২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন টাইগাররা।
তবে ভিসাজনিত সমস্যা থাকায় বাংলাদেশ দলের সঙ্গে যেতে পারেননি পেসার তাসকিন আহমেদ ও ওপেনার এনামুল হক বিজয়। তারা ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরেক ওপেনার নাঈম শেখ ওয়েস্ট ইন্ডিজ থেকে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন।
এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট প্রতিপক্ষ আফগানিস্তানের সাথে। এর আগে প্রায় ৬ দিন নিজেদের ঝালিয়ে নিতে সময় পাবেন টাইগাররা।
গ্রুপ পর্বের বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। বাংলাদেশ এই দলের পুরো দায়িত্ব থাকবে সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনস্যালেন্ট শ্রীধরণ শ্রীরাম।
বিসিবি আগেই জানিয়েছে ,প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো শুধু মাত্র জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট সংস্করণে দায়িত্বে থাকবে।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
Posted ৯:২২ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya