শিরোনাম
সদর হাসপাতালে দুদকের ৫ ঘণ্টার অভিযানে প্রমাণ মিলেছে নানা অনিয়মের যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার এপ্রিলে ঢাকায় আসছেন শাকিরা! ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন? ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া

দেশব্যাপী করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে ৪ থেকে ১০ জুন পর্যন্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মে ২০২২   সর্বশেষ আপডেট : 11:50 am

দেশব্যাপী করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে ৪ থেকে ১০ জুন পর্যন্ত

আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ১৮ বছর বা তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন হবে। এই সাতদিনের যে কোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে কোভিড ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

সকল টিকাকেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন (প্রথম ও দ্বিতীয় ডোজ) দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে হবে।

Facebook Comments Box

Posted ১১:৫০ এএম | মঙ্গলবার, ৩১ মে ২০২২

The Daily Sarod |