ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ১০ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:15 pm
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। এর ফলে দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী গণমাধ্যমে জানান, সকালে দেশে ফিরেছেন সাকিব। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস পরীক্ষা করতে নমুনা দিয়ে আগামীকাল তার দলের সাথে যোগ দেওয়ার কথা। তবে আজ করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
তিনি আরও জানান, বিসিবির কোভিড প্রটোকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে আগামী ১৫ তারিখ সাকিবকে পরবর্তী করোনা পরীক্ষা করা হবে।
সূত্র: ইত্তেফাক অনলাইন
Posted ৯:১১ পিএম | মঙ্গলবার, ১০ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya