শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আইপিএল নিলামে মুস্তাফিজ বিক্রি হলো ২ কোটিতে, সাকিবকে নেয়নি কেউ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:06 pm

আইপিএল নিলামে মুস্তাফিজ বিক্রি হলো ২ কোটিতে, সাকিবকে নেয়নি কেউ

টি-টুয়ান্টির সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে পেসারদের ব্যাচে শনিবার সন্ধ্যায় ডাক তোলা হয় কাটার মাস্টার মুস্তাফিজকে। ব্যাচের শেষ দিকে নিলামে মুস্তাফিজের নাম ঘোষণা করা হয়। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই মূল্যে প্রথম হাঁক দেয় দিল্লি। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় অনেকটা সহজেই তাকে পেয়ে গেছে দিল্লি।

আইপিএলে এটা মোস্তাফিজুর রহমানের চতুর্থ দল। এর আগে আইপিএলে তিনি ৩ দলের হয়ে চার আসরে ৩৮ ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে প্রথম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু করেন। মাঝে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সবশেষ আসর খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

তবে ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |