শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নাটঘরে চেয়ারম্যান নির্বাচিত হলেন গুলিতে নিহত এরশাদের ছোট ভাই

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 6:59 pm

নাটঘরে চেয়ারম্যান নির্বাচিত হলেন গুলিতে নিহত এরশাদের ছোট ভাই

গত ১৭ ডিসেম্বর নবীনগরের নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও তার সহযোগী বাদল সরকার। এরশাদুল বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশের ছেলে ও তিনি নিজেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

সেই এরশাদুলের ছোট ভাই ষষ্ঠ ধাপে সোমবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান জয়লাভ করেন। তিনি পাঁচ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন অফিস ও পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ফলাফল অনুযায়ী আকতারুজ্জামনের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম পেয়েছেন পাঁচ হাজার ৪১ ভোট।

আক্তারুজ্জামানের বড়ভাই এরশাদুল হক নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ১৭ ডিসেম্বর একই ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও তার সহযোগী বাদল সরকার।

পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানায় পুলিশ। পরবর্তীতে নাটঘর ইউপি থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন এরশাদুলের স্ত্রী ইসরাত জাহান ও তার ভাই আক্তারুজ্জামান। কিন্তু তাদের কেউই আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এ অবস্থায় আকতারুজ্জামান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন।

 

Facebook Comments Box

Posted ১১:১৯ পিএম | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২

The Daily Sarod |