শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিজয়নগরে এতিম-প্রতিবন্ধীরা পেল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল উপহার

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:19 pm

বিজয়নগরে এতিম-প্রতিবন্ধীরা পেল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল উপহার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এতিম শিশু, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মাদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফুর রহমান (কনক রাসেল), এনামুল হক রিমন, শিক্ষক জিয়াউল ইসলাম খাইরুল, মো. আরিফ চৌধুরী।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার
আফজাল আহমেদ তানভীর, ছালিম আহমেদ মৃধা, আতাহারুল ইসলাম আশ্রাফ প্রমুখ।

জানুয়ারী ১ তারিখ হতে নিয়মিত বিরতি দিয়ে জেলার বিভিন্ন উপজেলায় ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ তাঁদের সামর্থ্য অনুযায়ী অসহায়, এতিম শিশু ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। আজও এ সামাজিক সংগঠনটি বিশেষ শিশুসহ অর্ধশতাধিক মানুষকে শীতের উপহার সরবরাহ করেছে।

উল্লেখ্য, ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ সমাজের অসহায়-দরিদ্র মানুষকে নানাভাবে সহায়তা দিচ্ছে। এসবের মাঝে অন্যতম নিয়মিত রক্তদান, করোনা মহামারীর সময় খাদ্য সামগ্রী বিতরণ, নিয়মিত বৃক্ষরোপণ, পথ শিশুদের খাদ্য সহায়তা, ঈদে নিজের পছন্দসই নতুন কাপড় ও অসহায় এতিম পরিবারের বিয়েতে নগদ অর্থ সহায়তা উল্লেখযোগ্য।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২

The Daily Sarod |