শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের শিরোপা জয়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:10 pm

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের শিরোপা জয়

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা জয় করলো বাংলাদেশ। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ।

আগের লড়াইয়ে নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। নাম বদলে এবার সেই টুর্নামেন্টই অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।

রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ তাদের সূচনা ম্যাচে নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছনে ফিরে তাকায়নি। ভুটানকে ৬-০ গোলে, শক্তিশালী ভারতকে ১-০ গোলে এবং লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ছোটনের শিষ্যরা।

অপরদিকে ভারত শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লীগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

এদিকে টুর্নামেন্টের আরেক শক্তিধর নেপাল স্বাগতিক বাংলাদেশকে গোলশূন্য রুখে দেওয়ার পর শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে দিয়েছিল যথাক্রমে ৬-০ ও ৪-০ গোলে। কিন্তু শক্তিশালী ভারতের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয় গতবারের রানার্সআপরা।

Facebook Comments Box

Posted ৮:১০ পিএম | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |