শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

ইয়াবার বিকল্প হিসেবে সেবন করা হচ্ছে ক্যানসারের ওষুধ,হয়ে উঠবে হিংস্র-উগ্র

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:40 pm

ইয়াবার বিকল্প হিসেবে সেবন করা হচ্ছে ক্যানসারের ওষুধ,হয়ে উঠবে হিংস্র-উগ্র

নেশার জন্য উঠতি বয়সী মাদকসেবীরা প্রচলিত গাঁজা-ফেনসিডিল-ইয়াবার মতো মাদকের পাশাপাশি মারাত্মক ঝুঁকির ওষুধও সেবন করছে। মাদকসেবীদের মধ্যে ক্যানসারের রোগীদের ওষুধ ‘অক্সিমরফোন’ ব্যবহারের তথ্য আগেই মিলেছিল। এর সাথে এবার মাদক হিসেবে তাদের নতুন আরেকটি ওষুধ সেবনের খবর মিলেছে। ইয়াবার বিকল্প হিসেবে ‘ট্যাপেনটাডোল’ নামক ক্যান্সারের ওষুধটি সেবন করছে মাদকাসক্তরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য গণমাধ্যমে জানিয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, ইয়াবা সেবনকারীরা সেই নেশাদ্রব্য না পেয়ে বিকল্প হিসেবে এখন ক্যানসারের ব্যথার রোগীদের ব্যবহারের ‘ট্যাপেনটাডোল’ নামক একটি ওষুধ সেবন করে যাচ্ছেন। মূলত এই ঔষধটি চেতনানাশক হিসেবে পরিচিত।

মহানগর ডিবির একটি সূত্র জানায়, সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারত থেকে ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার ওষুধ মার্কেটের কিছু অসাধু ওষুধ ব্যবসায়ীর কাছে আনে একটি চক্র। পরে মাদক কারবারিরা মিটফোর্ড থেকে পাইকারি দামে ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট কিনে সারাদেশে সরবরাহ করে যাচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট নেশা হিসেবে সেবন করলে যৌনশক্তি হ্রাস পেতে পারে। এমনকি কিডনি ও লিভার ড্যামেজ, ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সেবনকারী মারাও যেতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট মূলত পেশির ব্যথা ও ক্যানসারের ব্যথার রোগীদের জন্য ব্যথানাশক হিসেবে ব্যবহার হয়। সাম্প্রতিককালে ইয়াবার বিকল্প হিসেবে এই ট্যাবলেটটির ব্যবহার প্রচুর বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে সরকার গত বছরের ৮ জুলাই ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেটকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘খ’ শ্রেণির মাদক হিসেবে তালিকাভুক্ত করেন।

গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, সম্প্রতি রাজধানীর বংশাল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল আহাদ।

তিনি বলেন, বগুড়া থেকে মিটফোর্ড এলাকার একজন ব্যবসায়ীর কাছে সার্জিক্যাল পণ্যের আড়ালে ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট নামক মাদকের একটি কার্টন এসেছে বলে তথ্য পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে বংশাল থানার মালিটোলার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে সেখানে কার্টন রিসিভ করতে আসা আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে আসা কার্টন থেকে নয় হাজার পিস ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আব্দুল আহাদ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এই ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট সংগ্রহ করে মিটফোর্ডের ওষুধ মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ীর কাছে পাঠাতেন। পরে মাদক কারবারিরা মিটফোর্ড থেকে পাইকারি দামে ওষুধটি কিনে সারাদেশে সরবরাহ করেন।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ইয়াবার বিকল্প হিসেবে উঠতি বয়সী তরুণেরা এই ভয়ংকর মাদক সেবন করছে, যা মূলত ক্যানসারের ব্যথার রোগীদের জন্য ব্যবহৃত হয়। ওষুধটি বিক্রি নিষিদ্ধ হলেও রাজধানীতে কারা বিক্রি করছে আর এর ক্রেতা কারা, এসব বিষয়ে তথ্য নিয়ে যাচাই-বাছাই চলছে।

‘ট্যাপেনটাডোল’ ওষুধ সেবনকারীরা হয়ে উঠবে হিংস্র-উগ্র:
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. লেলিন চৌধুরী বলেন, ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেটটি তীব্র ব্যথানাশক ওষুধ। এটি সেবনে ঝিমুনি ভাব, ঘুম ঘুম ভাব আসতে পারে। ক্যানসার অথবা যে ব্যথাগুলো অনিরাময়যোগ্য, সেসব ক্ষেত্রে বেদনানাশক হিসেবে এটি ব্যবহার করা হয়। ‘ট্যাপেনটাডোল’ ওষুধটি নিশ্চিতভাবেই চিকিৎসকের প্রেসক্রিপশনের বাইরে বিক্রি করা উচিত নয়।

তিনি আরও বলেন, এটির ব্যবহারে মস্তিষ্কের অনুভূতি ক্ষমতা কমে যাবে এবং শরীর ও মস্তিষ্ক এই ওষুধটির প্রতি নির্ভরশীল হয়ে যাবে। টানা কেউ এই ওষুধটি নিলে সে হিংস্র ও উগ্র হয়ে উঠবে। তার মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতা হ্রাস পাবে। সে একা হয়ে পড়বে থাকবে, তার ব্যক্তিত্বে নেতিবাচক পরিবর্তন আসবে, যা তাকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলবে। সবশেষে এক ধরনের মানসিক সমস্যা দেখা দেবে।

“নেশা হিসেবে এটির ব্যবহার থামাতে হলে এমন পদক্ষেপ নিতে হবে যে, ‘ট্যাপেনটাডোল’ ট্যাবলেট প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। এজন্য দেশের ওষুধ ফার্মেসির জন্য যারা ড্রাগ লাইসেন্স নেবে তাদের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। আরেকটি বিষয় নিশ্চিত করা প্রয়োজন, তা হলো ঢালাওভাবে পাড়া-পহল্লার সব ফার্মেসিকে এই ওষুধ বিক্রি করতে দেওয়া ঠিক নয়। যেখানে ডিপ্লোমা করা ফার্মাসিস্ট রয়েছেন, শুধু তাদেরই এই ওষুধ বিক্রি করার জন্য অনুমোদন দেওয়া উচিত।”

সূত্র: জাগোনিউজ

 

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |