শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

শরীরের ওজন কমাতে পান করতে পারেন কফি!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৫ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:51 pm

শরীরের ওজন কমাতে পান করতে পারেন কফি!

অনেকে শরীরের স্থুলতা বেড়ে যাওয়া ওজন কমাতে চান। ব্যায়াম করছে, খাওয়া নিয়ন্ত্রণে রেখেছেন, নিয়মিত সালাদ খায়ে বেশ অনেক দিন কাটিয়ে দিয়েছেন। যারা ওজন কমাতে চান, তারা এবার অন্য পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন। ভরসা রাখতে পারেন কফির উপরে। তবে দিনভর এক ভাবে কফি খেতেও ভাল লাগে না। তাই কয়েক ধরনের কফি বানানো যাক। এক এক সময়ে এক এক ভাবে কফি খেয়ে দেখুন কত দ্রুত ওজন কমে। তাহলে জেনে নিন কীভাবে ওজন কমায় কফি।

দারুচিনি কফি:
দারুচিনিতে আছে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। ক্যাফিনের সঙ্গে সে সব অ্যান্টি-অক্সিড্যান্ট মিশলে ওজন কমার প্রক্রিয়া আরো দ্রুত হতে পারে। হজমও ভালো হয়। তাই প্রতিদিন কালো কফিতেই এক চিমটে দারুচিনি গুঁড়া মিশিয়ে দেখতে পারেন। দ্রুত ওজন কমবে।

ডার্ক চকোলেট কফি:
চকোলেট শুনেই অবাক হচ্ছেন? চকোলেট ওজন বাড়ায় বলেই জানা ছিল। কমাবে কী করে ভাবছেন? কিন্তু ডার্ক চকোলেটেও বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। আর থাকে প্রচুর পরিমাণে মোনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই দুই পদার্থ কফির সঙ্গে মিশলে বিপাক হার বাড়ে। এদিকে, চকোলেট আবার খিদের অনুভূতি কমায়। ফলে শরীর কম খাবার চায়। সব মিলে ওজন কমার প্রক্রিয়া গতি পায়।

লেবুর রস দেওয়া কফি:
লেবুর রসে উপস্থিত ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ক্যাফিনের সঙ্গে মিশে বিপাক হার বাড়িয়ে দিতে পারে। তার প্রভাবে মেদও ঝরতে পারে আপনার। দুধ-চিনি ছাড়া এক কাপ কালো কফিতে অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিতে হবে। তার মধ্যে ইচ্ছা হলে দেওয়া যায় সামান্য দারুচিনিও। প্রতিদিন এই পানীয়টি খেলে মেদ ঝরার সঙ্গে শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | সোমবার, ২৫ অক্টোবর ২০২১

The Daily Sarod |