শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

রুমানার আদেশ বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও হিসেবে আসছেন সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:30 pm

রুমানার আদেশ বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও হিসেবে আসছেন সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. সাইফুল ইসলাম মজুমদারকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০জুন) চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়।

মো. সাইফুল ইসলাম মজুমদার নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইউএনও পঙ্কজ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন। এর আগে গত ৭জুন রুমানা আক্তারকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করেন। বৃহস্পতিবার জারি প্রজ্ঞাপনে আগে প্রজ্ঞাপন বাতিল করে রুমানা আক্তারকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়৷

এর আগে, গত ২৮মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। পঙ্কজ বড়ুয়া ২০১৯ সালের ১২ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

রাফি/-

Facebook Comments Box

Posted ১০:২৮ পিএম | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

The Daily Sarod |