শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শচিন-শেবাগের তাণ্ডবে বাংলাদেশ লিজেন্ডসের পরাজয়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৬ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 12:44 am

শচিন-শেবাগের তাণ্ডবে বাংলাদেশ লিজেন্ডসের পরাজয়

রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই ভারত লিজেন্ডসের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। শচিন-শেবাগের ঝড়ো ব্যাটিংয়ে এই জয় পায় ভারত লিজেন্ডস।

ভারতের জয়পুরে শহীদ বীর নারায়ন সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত লিজেন্ডসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ লিজেন্ডস। ওপেনিংয়ে ঝড়ো সূচনা এনে দেন ওপেনার নাজিমুদ্দিন।

ইরফান পাঠানদের পিটিয়ে জাভেদ ওমরকে নিয়ে ৫৯ রানে জুটি গড়েন তিনি। যদিও আরেক ওপেনার জাভেদ ওমরের ব্যাটিং মোটেও ভাল ছিল না। ১৯ বলে ১২ রান করে ফেরেন তিনি। তবে দারুণ ব্যাটিংয়ে ফিফটির দিকে এগুতে থাকেন নাজিমুদ্দিন।

শেষ পর্যন্ত ১ রানের আক্ষেপ নিয়ে যুবরাজের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। ৩৩ বলে ৪৯ রানের ইনিংসে ৮ বাউন্ডারি ও ১ ছক্কা হাঁকান নাজিমুদ্দিন। এরপর আর কেউই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ লিজেন্ডস।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। একদিকে শচীন সঙ্গ দিয়ে ক্রিজে থাকেন অন্যদিকে সুজন-রফিকদের পেটান শেবাগ। দুজনের অসাধারণ জুটিতে ১০.১ ওভারে ১০ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত লিজেন্ডস।

শেবাগ ৩৫ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮০* এবং শচীন ২৬ বলে ৫ বাউন্ডারিতে ৩৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ লিজেন্ডসের হয়ে সবচেয়ে খরুচে ছিলেন সুজন। ২.১ ওভার বোলিং করে ৩২ রান দেন তিনি। আর সবচেয়ে ইকোনমিকাল ছিলেন রফিক। ৩ ওভারে ২৬ রান দেন বাংলাদেশ অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ লিজেন্ডস ১০৯/১০(১৯.৪)
নাজিমুদ্দিন ৪৯(৩৩), জাভেদ ওমর ১২(১৯)

ভারত লিজেন্ডস ১১৪/০(১০.১)
শেবাগ ৮০(৩৫)*, শচীন ৩৩(২৬)*
আলমগির ০/২৫, রফিক ০/৩৩

Facebook Comments Box

Posted ১২:৪৪ এএম | শনিবার, ০৬ মার্চ ২০২১

The Daily Sarod |