শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

তালাক ছাড়া অন্যের স্ত্রী বিয়ে করে ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার নাসির, রয়েছে সন্তানও

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:06 pm

তালাক ছাড়া অন্যের স্ত্রী বিয়ে করে ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার নাসির, রয়েছে সন্তানও

বিতর্ক পিছুই ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাসির হোসেনের। বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ তকমাটি তার সাথেই যেন বেশি যায়। বিশেষ করে নারী ঘটিত বিষয় নিয়ে বিতর্কে জড়াতে যেন সিদ্ধহস্ত নাসির। এবার অন্যের স্ত্রীকে ঘটা করে বিয়ে করে একসপ্তাহ যেতে যেতেই নতুন বিতর্কে জন্ম দিয়েছেন তিনি।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে তামিমা সুলতানা শবনম নামের যে নারীকে বিয়ে করেছে তিনি নাকি ১১ বছরের সংসার ফেলে গাঁটছড়া বেঁধেছেন এই ক্রিকেটার নাসিরের সাথে। এমনকি ডিভোর্সও দেননি পূর্বের স্বামীকে। পাশাপাশি সেই সংসারে রয়েছে তার ৮ বছর বয়সী এক কন্যা সন্তানও। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন নববধূ তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। এই ইস্যু নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন তিনি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস এমন অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন।

এদিকে, রাকিব হাসান ও ক্রিকেটার নাসির হোসেনের একটি ফোন রেকর্ড মিলেছে যেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে ,তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি। আপনার বৌ আপনার সাথে ভালো থাকলে নিশ্চই আপনার ১১ বছরের সংসার ভেঙ্গে আমার কাছে চলে আসতো না।

স্ত্রীর এমন কর্মকাণ্ডে হতবাক রাকিব জানান, তার ৮ বছরের একটি মেয়ে আছে। ২০২০ সালের মার্চেও তারা পুরো পরিবার নিয়ে রাজধানীর লা মেরিলিয়ান হোটেলে থেকেছেন।

তিনি বলেন, এখনও আমাদের ডিভোর্স হয়নি। কোনো নোটিশ ছাড়া কীভাবে আমার স্ত্রী ৮ বছরের বাচ্চাকে ফেলে অন্য একজনকে বিয়ে করলো সেটাই আমি বুঝতে পারছি না।

রাকিব হাসান ও তামিমার কাবিননামায় দেখা যায় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। রাকিবের দাবি, গেল ১১ বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সবক্ষেত্রেই তিনি সাহায্য করেছেন।

এই বিষয়ে জানতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে।

 

 

 

Facebook Comments Box

Posted ৬:০৬ পিএম | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |