শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

এপ্রিলে শুরু হচ্ছে ‘বাংলাদেশ গেমস’, অংশ নিবে সাড়ে আট হাজার ক্রীড়াবিদ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:13 pm

এপ্রিলে শুরু হচ্ছে ‘বাংলাদেশ গেমস’, অংশ নিবে সাড়ে আট হাজার ক্রীড়াবিদ

মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ১-১০ এপ্রিল বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশের অলিম্পিক’ খ্যাত বৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। প্রায় সাড়ে আট হাজার ক্রীড়াবিদের মিলনমেলা বসবে এবারের বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে। তবে আসরে ডিসিপ্লিন কমানো না হলেও ক্রীড়াবিদদের সংখ্যা কমছে। আগে ১০ হাজার ক্রীড়াবিদের বদলে অংশ নিবেন সাড়ে আট হাজার ক্রীড়াবিদ ।

শনিবার কুর্মিটোলায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ভ্যাকসিন আসলে করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে। সামগ্রিক দিক বিবেচনা করে আমরা গত বছরের দিনক্ষণ ১-১০ এপ্রিলই রেখেছি।’

গেমস হলেও করোনার জন্য খেলোয়াড় সংখ্যা কমবে বলে জানালেন বিওএ মহাসচিব, ‘আমরা ডিসিপ্লিন সংখ্যা আগেরটা রেখে, খেলোয়াড় সংখ্যা কিছুটা কমাতে চাইছি। কারন ডিসিপ্লিন কমালে অনেক ক্রীড়াবিদ অংশ নিতে পারবে না।’ গত বছর ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের জন্য গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরিস্থিতি বিবেচনা করে ঠিক এক বছর পর আয়োজিত হচ্ছে এই গেমস।

 

Facebook Comments Box

Posted ১১:১৩ পিএম | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

The Daily Sarod |