শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মারা গেছেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:59 pm

মারা গেছেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রে-তে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তার পরিবার। সূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি।

সম্প্রতি, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ম্যারাডোনা। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণের জটিল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। মাদকাসক্তি নিয়েও ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাকে পুনর্বাসনের জন্য তাঁকে নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়,বুধবার বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন এই কিংবদন্তি। এছাড়া সংবাদমাধ্যম ‘ক্লারিন’ও নিশ্চিত করেছে ম্যারাডোনার মৃত্যুর খবর।

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে একপ্রকার একাই বিশ্বকাপ জয়ী করান তিনি। সেই আসরে তার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলটির অবতারণা ঘটে। ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় বিশ্বকাপের পরের আসরে আর অংশ নেয়া হয়নি এই গ্রেটের। পরবর্তীতে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব নেন ডিয়োগো। তবে কোচ হিসেবে সফল হতে পারেননি ম্যারাডোনা।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পিএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২০

The Daily Sarod |