শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কলকাতায় কালিপূজা উদ্বোধন: সাকিবের অস্বীকার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:59 pm

কলকাতায় কালিপূজা উদ্বোধন: সাকিবের অস্বীকার

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ভারতের কলকাতায় কালীপূজা উদ্বোধন করার বিষয়টি অস্বীকার করেছেন। পূজা উদ্বোধনের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে এনিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব। সোমবার সন্ধ্যায় ইউটিউবে সাকিব জানিয়েছেন, তিনি কালীপূজা উদ্বোধন করেননি। একজন সচেতন মুসলিম হিসেবে সেটা কখনই করবেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব বলেছেন, ‘ঘটনাটি খুব সেন্সেটিভ। প্রথমেই বলতে চাই, আমি নিজেকে গর্বিত মুসলমান মনে করি। আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই। আসলে ভুলত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিলেও ক্ষমা প্রার্থনা করছি। পূজার বিষয়টি নিয়ে মিডিয়া এবং সোশ্যাল সাইটে এসেছে যে, আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। আসলে কখনই যাইওনি এবং করিওনি। এটার প্রমাণ আপনারা অবশ্যই পাবেন।’

সাকিব প্রমাণ দিয়ে বলেন, ‘সেখানে অনেক সাংবাদিক ভাই-বোনেরাই ছিলেন। যাদেরকে ইনভাইট করা হয়েছে। তাছাড়া আপনারা যদি সেখানকার ইনভাইটেশন কার্ডটাও দেখেন, তাহলে বুঝবেন কে পূজা উদ্বোধন করেছে। কার্ডে নামও লেখা আছে। এটি উদ্বোধন হয়েছে আমি যাওয়ার আগে। আর যেখানে আমাদের অনুষ্ঠানটি হয়েছে, সেটা পূজামণ্ডপ ছিল না। সেটা আলাদা একটা স্টেজ ছিল। পুরো অনুষ্ঠানটিই সেখানে হয়। প্রায় ৪০-৪৫ মিনিটব্যাপী সেই অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে কোনো ধর্ম-বর্ণ কোনোকিছু নিয়ে কথা হয়নি।’

সাকিব আরও বলেন, ‘অনুষ্ঠান শেষে যখন গাড়িতে উঠতে হবে, যেহেতু ওখানে পাশেই পূজার আয়োজন ছিল। আশেপাশে অনেকগুলো রাস্তা বন্ধ ছিল। যেহেতু আমাকে গাড়িতে উঠতে হবে, তাই ওই মণ্ডপটি ক্রস করে আমাকে যেতে হতো। এবং আমি গিয়েছি। যাওয়ার সময় পরেশদা, যিনি আমাকে ইনভাইট করেছিলেন, তার অনুরোধে প্রদীপ প্রজ্জ্বলন করি। যেহেতু কলকাতায় আমি অনেকদিন খেলেছি, কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করে। সেখানকার সাংবাদিকরও উৎসুক ছিলেন; সবার রিকোয়েস্টে প্রদীপ প্রজ্জ্বলনের সময় সবাই দাঁড়িয়ে একটি ছবি তোলা হয়।’

সূত্র: কালের কণ্ঠ অনলাইন, সময় টিভি

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |