শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

৬হাজার ছাড়ালো দেশের করোনায় মৃত্যুর সংখ্যা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:05 pm

৬হাজার ছাড়ালো দেশের করোনায় মৃত্যুর সংখ্যা

দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার চারজনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।

বুধবার ( ৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু ২১ জনসহ দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার চারজনে। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ১৪ হাজার ১৬৪ জন। করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট তিন লাখ ৩১ হাজার ৬৯৭ জন সুস্থ হয়েছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ২১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৬২১ জন ও নারী এক হাজার ৩৮৩ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, খুলনায় একজন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবে ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩২৮টি।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

The Daily Sarod |