শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

তারকা ফুটবলার মেসির দুই দশক!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:34 pm

তারকা ফুটবলার মেসির দুই দশক!

আর্জেন্টিনা ছেড়ে প্রথমবারের মতো বার্সেলোনায় পা রেখেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। ছিল একটাই স্বপ্ন, স্পেনের বিখ্যাত এই ক্লাবের একজন হওয়া। শারীরিক বাধা পেরিয়ে কাজটা সহজ ছিল না মোটেও। সে বাধার দেওয়াল টপকে মেসি নিজের স্বপ্নকে তো সত্যি করেছিলেনই, পরের ২০ বছরে ক্লাবেরও অজস্র স্বপ্নপূরণের প্রধান কুশীলব বনেছেন তিনি!

বার্সেলোনায় ২০ বছর পূর্তির দিনটা অবশ্য জোড়া গোল দিয়ে রাঙিয়েছেন মেসি। জিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমে ফেলিপে কোটিনহোর গোলেও পরোক্ষ অবদান ছিল তার। ফলে ৩-১ ব্যবধানে অনায়াস এক জয় পেয়েছে কাতালান দলটি।

ছয় বারের ব্যালন ডি’অর জয়ীর ২১তম বছরটাই বার্সায় শেষ বছর হয়ে যেতে পারে। কিন্তু তার আগের সময়গুলোয় যা করেছেন তাতে তাকে দলটির ইতিহাসের সেরা খেলোয়াড় বলে দেওয়ার জন্য যথেষ্ট। শেষ ২০ বছরে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবকটি দলীয় জিতেছেন মেসি। ফলে ব্যক্তিগত শিরোপাও তার পায়ে লুটিয়ে পড়েছে পাল্লা দিয়ে।

২০০৪ সালে ফ্র্যাঙ্ক রাইকার্ডের কোচিংয়ে প্রথমবারের মতো মূল দলে খেলেন মেসি। এর এক বছর পর আলবাকেতের বিপক্ষে তার আদর্শ রোনালদিনহোর পাস থেকে করা এক দারুণ গোলে শুরু। বছর দুয়েক পর গেটাফের বিপক্ষে প্রায় ৯ জনকে ছিটকে দিয়ে ম্যারাডোনার শতাব্দীসেরা গোলটির মতোই এক লক্ষ্যভেদে নিজের আগমনী বার্তা শুনিয়েছিলেন মেসি।

রোনালদিনহোর ছায়া থেকে বেরিয়ে এসে নিজস্ব এক সত্তা তৈরি করেছিলেন পেপ গার্দিওলার অধীনে। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদেরই মাঠে ‘ফলস নাইন’ অবস্থানে খেলিয়ে দুর্র্ধষ ৬-২ ব্যবধানের এক জয় পেয়েছিলেন সে সময়ের বার্সা কোচ। ঐ বছরেই সম্ভাব্য ছয়টি শিরোপাই জিতে বার্সা, মেসি জেতেন ক্যারিয়ারের প্রথম ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর।

সময়ের সঙ্গে মেসি আরো ভয়ংকরই হয়েছেন কেবল। ২০১২ সালে তো সব রেকর্ড ভেঙে করেছিলেন ৯১ গোল। এরপর আরো রেকর্ড ভেঙেছেন গড়েছেন। হয়েছেন বার্সার সর্বোচ্চ গোলদাতা, পরে হয়েছেন লা লিগারও। চ্যাম্পিয়ন্স লিগে গড়েছেন দ্রুততম শতগোলের রেকর্ড। পথে আরো দুটো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন আর্জেন্টাইন তারকা।

লিগেও সমানভাবে কথা বলেছে তার বাঁ পা। তার কৃতিত্বেই তো ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত ছয় মৌসুমে পাঁচটি লিগ শিরোপা জিতেছে দল, শেষ ১২ মৌসুমে আট বার।

সাম্প্রতিক সময়ে ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় হয়তো ক্লাব ছাড়তে চেয়েছেন, তবে তাতে বার্সায় মেসির ইতিহাস ক্ষয়ে যাবে না একটুও।

বার্সার হয়ে মেসি:
মোট ম্যাচ-৭৩১, গোলসংখ্যা-৬৩৪, জোগান-২৮৫

লা লিগায়:
মোট ম্যাচ-৪৮৫, গোলসংখ্যা-৪৪৪, জোগান-২০১

চ্যাম্পিয়ন্স লীগে:
মোট ম্যাচ-১৪৩, গোলসংখ্যা -১১৫, জোগান -৩৯

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |