শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সেপ্টেম্বরে আমিরাতে হচ্ছে এবারের আইপিএল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৩ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 12:10 pm

সেপ্টেম্বরে আমিরাতে হচ্ছে এবারের আইপিএল

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে ভারত সরকার। ফলে সেপ্টেম্বরেই নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। এরই মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আইপিএলের পরবর্তী আসর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে এক্ষেত্রে ভারত সররকারের অনাপত্তিপত্রের প্রয়োজন ছিল। অবশেষে বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের অনুমতি প্রদান করেছে তারা।

রোববার একটি সভায় টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় প্রতিটি দল ২৪ জন ক্রিকেটারের স্কোয়াড গঠন করতে পারবে। একই সঙ্গে সীমাহীন কোভিড-১৯ বদলিরও ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় শুরুতে দর্শকশুন্য স্টেডিয়ামে আইপিএলে আয়োজনের কথা ভাবছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। তবে সরকারের অনুমতি সাপেক্ষে ৩০-৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন। গত শুক্রবার (৩১ জুলাই) বোর্ডের সেক্রেটারি মুবাশি উসমানি এমনটাই জানিয়েছিলেন।

প্রেস ট্রাষ্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) উসমানি বলেন, ‘অবশ্যই আমাদের মানুষরা এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুভব করতে চায়। তবে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। এখানে বেশিরভাগ ইভেন্টের জন্য স্টেডিয়ামের ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমিত পাওয়া যেতে পারে। আমরা একই সংখ্যার দিকে তাকিয়ে আছি। আমরা সরকারের অনুমোদনের ব্যাপারে আশাবাদী।

Facebook Comments Box

Posted ১২:১০ পিএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২০

The Daily Sarod |