ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 6:01 am
করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বড় দাদা স্নেহাশিস গাঙ্গুলি। তিনি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে সপরিবারে হোম কোয়ারেন্টিনে সৌরভ গাঙ্গুলি।
বুধবারই সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত স্নেহাশিসকে এরপরেই দেশটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিত্সাধীন।
নিজের পরিবারের বড় দাদা করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে আপাতত বেহালার বাড়িতে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রয়েছেন সৌরভ গাঙ্গুলির গোটা পরিবার। যদিও কয়েকদিন আগেই স্নেহাশিসের করোনা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় নিজেই জানিয়েছিলেন খবরটি সত্য নয়। কিন্তু শেষ পর্যন্ত রক্ষে পেলেন না, এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন।
Posted ৬:০১ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya