শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

মোটরসাইকেল আটকে পুলিশকে মারধোর, বাঞ্ছারামপুর ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 12:30 pm

মোটরসাইকেল আটকে পুলিশকে মারধোর, বাঞ্ছারামপুর ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক পুলিশ কর্মকর্তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটানোর ঘটনায় রাসেল আহমেদ (২৯) ও মো.খলিল (২৭) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদের ছোট ভাই ও উপজেলার বাগেরহাটি এলাকার আলী আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাসেল আহমেদ সৌদি আরব প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে বড় ভাই ছাত্রলীগের সভাপতি পদে থাকায় এলাকায় দাবড়ে বেড়াতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক ও কন্সটেবল শাহ আলম একটি মামলার তদন্ত কাজে বাজার এলাকায় যান। এসময় রাসেল হাসপাতাল মোড়ে এএসআই ওমর ফারুকের মোটরসাইকেলের গতিরোধ করেন। এএসআই ওমর ফারুকে রাসেল জিজ্ঞেস করেন, কেন ওই মামলার তদন্তে ওই এলাকায় গেলেন। এরই একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা এএসআই ওমর ফারুককে গলায় ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে কিল ঘুষি মেরে পিটিয়ে আহত করেন। আহতবস্থায় এএসআই ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় চলে যান।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনায় এএসআই ওমর ফারুক বাদি হয়ে পুলিশের উপর হামলা ও সরকারি কর্তব্যে বাঁধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৮ এএম | শনিবার, ১১ জুলাই ২০২০

The Daily Sarod |