ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 12:17 am
আগামী ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। চিকিৎসা সংক্রান্ত পাঁচটি রিটের শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এ নির্দেশনা দেন।
একইসঙ্গে বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে অস্বাভাবিক বিল এলে কেউ চাইলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করতে বলেছেন হাইকোর্ট।
বিনা চিকিৎসায় রোগী ফেরত পাঠানোর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে অনলাইনে অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করতে বলা হয়েছে।
ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের ৩৬/৪৮ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করে চিকিৎসা অব্যাহত রাখতে বলেছেন আদালত।
এছাড়া হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় আসা অভিযোগ আগামী ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এরআগে, চিকিৎসা না দিয়ে সাধারণ রোগীদের ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ ১১ দফা নির্দেশনা দেন হাইকোর্ট। পরে আপিল বিভাগের চেম্বার আদালত ৭টি নির্দেশনা স্থগিত করেন।
Posted ১২:১৭ এএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya