ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 9:57 pm
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পরিবারসহ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
আফ্রিদি তার ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা, আকসা ও আনশা কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছে। তারা এখন করোনামুক্ত।’
তাদের জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে তিনি। বলেন, ‘সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। এখন পরিবারকে সময় দেওয়ার পালা। আমি এটা খুব মিস করছি।’
করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিজ দেশের অসহায় মানুশের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজ হাতে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
এ অবস্থায় ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানান আফ্রিদি নিজেই।
Posted ৯:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya