শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

ইতালি ফিরে গেলেন আরও ২৮১জন বাংলাদেশী প্রবাসী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 4:50 pm

ইতালি ফিরে গেলেন আরও ২৮১জন বাংলাদেশী প্রবাসী

বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেছেন ২৮১জন প্রবাসী ।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমানের ওই ফ্লাইটটি।

বিমানের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ২৩ জুন ২৬৯ জন ও ১৭ জুন ২৫৯ ইতালিপ্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন।

এ নিয়ে জুন মাসে বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরেছেন।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে ইতালিপ্রবাসীরা বাংলাদেশে আসা শুরু করেন।

তবে ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা এখন ফিরে যাচ্ছেন।

Facebook Comments Box

Posted ৪:৫০ পিএম | শনিবার, ২৭ জুন ২০২০

The Daily Sarod |